জাতীয় সঙ্গীত
শনিবার | ১৭-১০-২০২৬ |
ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়

বোয়ালিয়া বাজার, দিরাই, সুনামগঞ্জ

স্থাপিতঃ 01/01/1987 খ্রিঃ
EIIN: 129861 | MPO Code: 1403121301
School Code: 2677
সর্বশেষ নোটিশ
22
Dec
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৫ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে।
বিস্তারিত

28
Jul
২০২৫ সনে অধ্যয়নরত ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রছাত্রীদের রেজিষ্টেশন সংক্রান্ত নোটিশ
বিস্তারিত

আমাদের কথা

প্রমক্তা বিবিয়ানা নদীর কূলে অত্র এলাকার গলিশাল গ্রামের দানবীর ব্যক্তি জনাব মোঃ ছুফি মিয়া সাহেব ০১/০১/১৯৮৭ সনে বিদ্যালয়টি স্থাপন করেন । কালের বিবর্তনে বিবিয়ানা নদী সমতল ভুমি হয়েগেছে। প্রতিষ্ঠাতার উদ্দেশ্য ছিল হাওড় বেষ্টিত অঞ্চলে একটি বিদ্যালয় স্থাপন করে এলাকার মানুষকে শিক্ষিত করে তোলা। তাহার উদ্দেশ্যে বিদ্যালয়টি স্থাপন লগ্ন হইতে অদ্যাবধি সফল হয়ে আসছে। আমি বিদ্যালয়টির সার্বিক মঙ্গল কামনা করি।

সংক্ষিপ্ত ইতিহাস

২০/১১/১৯৮৬ তারিখে সকাল ১০ ঘটিকায় এক সাধারন সভা অনুষ্ঠীত হয় স্থানীয় বোয়ালিয়া বাজারে । সভায় সভাপতিত্ব করেন ব্রজেন্দ্র লাল চৌধুরী। জগন্নাথ পুর থানা, নবীগঞ্জ থানা এবং দিরাই থানার কিছু অংশ নিয়ে বোয়ালিয়া বাজারের দক্ষিণ দিকে একটি বিদ্যালয় স্থাপন করার জন্য দিরাই থানাধীন গলিশাল গ্রামের বিশিষ্ট বিদ্যানুরাগী ও দানশীল ব্যক্তি জনাব মোঃ ছুফি মিয়া সাহবেকে একটি বিদ্যালয় করে দেওয়ার জন্য সভার পক্ষ থেকে অনুরোধ করা হয়। তিনি উক্ত অনুরোধে রাজি হন। পরে সভার পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সিদ্ধান্ত সমুহ:

ক) বিদ্যালয় প্রতিষ্ঠার সার্থে সকল মানুষ উনাকে সহযোগীতা করবেন।

খ) বিদ্যালয়ের নাম করণ নিয়ে আলোচনা করা হয়। এ ব্যপারে ছুফি মিয়া সাহেবকে নাম করন করতে বলা হইলে উনি বলেন আমি আমার বংশের নামানুসারে বিদ্যালয় স্থাপন করিব।  তিনি বলেন আমার বংশর নাম ফকির মোহাম্মদ। তাই আমি বিদ্যালয়টির নাম ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় নাম করিতে ইচ্ছুক।   বিদ্যালয়টির পুরো নাম হবে ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় বোয়ালিয়া বাজার, দিরাই, সুনামগঞ্জ।

প্রতিষ্ঠাতা জনাব মোঃ ছুফি মিয়া সাহেব।

গ) বিদ্যালয়টির মুল স্থান হবে বাজারের দক্ষিণ পাশে বাউসী মৌজায়, সেখানে জায়গা ক্রয় করে বিদ্যালয় স্থাপন হবে। জায়গার মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্রজেন্দ্র লাল চৌধুরী, জয়নাল আবেদিন, সফর মিয়া, ও জনাব খুরশিদ মিয়া সাহেবের উপর দায়িত্ব দেয়া হয়।

ঘ)  বাজারের দক্ষিণ পাশের ঘরে ভাড়া করে বিদ্যালয়ের অস্থায়ী  কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ঙ। স্থায়ী গৃহ নির্মান, আসবাপত্র তৈরী করা, শিক্ষক কর্মচারী নিয়োগ, ও যাবতীয় কার্যাদি পরিচালনার জন্য নিম্ন  বর্ণিত ব্যক্তিগণকে নিয়ে নির্বাহী কমিটি গঠন করা হয়। যাবতীয় ব্যয় জনাব ছুফি মিয়া সাহেব বহন করেন।

নির্বাহী কমিটির সদস্যগণের নাম:

জনাব মো: ছুফি মিয়া – সভাপতি

জনাব মো: জিল্লুর রহমান চৌধুরী - সভাপতি

জনাব  মোঃ খু‌শিদ মিয়া তালুকদার সদস্য

বাবু লাল মোহন দাশ সদস্য

জনাব সুলতান আহমেদ চৌধুরী সদস্য

বাবু রথীশ চন্দ্র দাশ রায় সদস্য

জনাব জয়নাল আবেদীন সদস্য

বাবু রবীন্দ্র কুমার দাশ সদস্য

বাবু বসন্ত কুমার দাশ সদস্য

সভাপতি মহোদয় ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।

 

২য় সভা ২৫/১২/১৯৮৬ সনে সকাল ১০ ঘটিকায় বোয়ালিয়া বাজারে সাধারন সভা হয়।

ক) সিদ্ধান্ত সমুহ:  বাজারের দক্ষিণ পাশের ঘরটিতে ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় ভর্তি ও শ্রেণী কার্যক্রম আগামী 01-01-1987 তারিখে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হইলো।  এ ব্যপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য বাবু লাল মোহন দাশ ও জনাব খুরশিদ মিয়ার উপর দায়িত্ব ন্যাস্ত করা হলো।

খ) বিদ্যালয়টি প্রস্থাবিত জায়গার মালিক দেবেন্দ্র চন্দ্র দাশ ও নকুল চন্দ্র দাশ মহালদার- .40 শতক, দিনবন্ধু চৌধুরী ১৫ শতক, জগৎবন্ধু চৌধুরী ১৫ শতক, ভুমি দান করবেন বলে সভায় জানায়। বাকি 1.31শতক ছুফি মিয়া সাহেব মালিকদের নিকট থেকে ক্রয় করে বিদ্যালয়ের নামে দিলেন।

 এ ব্যপারে যাবতীয় দলিল পত্রাদির কাজ করার জন্য  খুরশিদ মিয়া সাহেবের উপর দায়িত্ব দেয়া হলো।

 গ) ১ একর ভূমি ভূবন লাল চৌধুরী এবং পাগল চন্দ্র দাসের নিকট থেকে ৮৭৫০ টাকা দিয়ে চুফি মিয়া সাহেব বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করেন।

 

ঘ) ধীরেন্দ্র চন্দ্র দাশ মহোদয়কে প্রথম প্রধান শিক্ষক, বাবু লাল মোহন দাশ সহ শিক্ষক, মোহাম্মদ আজিজুর রহমান মৌলানা, রনজিত দাশ অফিস সহকারী, সোনামনি মাহিষ্য দাস দপ্তরী, তাহাদের কে ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে প্রথম নিয়োগ করা হয়।

 ঙ) এলাকার ভাগ্যবান ও দানশীল ব্যাক্তিত্ব জনাব মোঃ ছুফি মিয়া সাহেবের দানশীলতার জন্য তাহাকে সভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

২য় সভা

০১/০১/১৯৮৭ তারিখে স্থান বোয়ালিয়া বাজারে সভায় সৃষ্টি কর্তার নাম নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ।

ক) ঐদিন প্রতিষ্ঠাতা জনাব ছুফি মিয়া সাহেব বিদ্যালয়ের নির্ধারিত স্থানে বারান্দাসহ একশত হাত লম্বা চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট প্রথমে ১তলা, দালান করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন। পরে তাহা ১তলা সম্পন্য করে দেন। পরে চুফি মিয়া কর্তৃক  নির্মিত ভবনে  শ্রেণী কার্যক্রম চলে। বিদ্যালয়ের চারপাশে প্রতিষ্টাতা জনাব ছুফি মিয়া সাহেব, বিভিন্ন ধরনের গাছের ছাড়া রোপন করেন।

 জনাব  মোঃ খু‌শিদ মিয়া তালুকদার সাহেব নিজ উদ্দ্যোগে সার্বক্ষণিক এই গাছ সমুহ রক্ষনাবেক্ষন করতেন।  যেগুলো আজও বিদ্যালয়ে ছায়া ও সুশীতল বাতাস দিয়ে আসছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

মান সম্মত শিক্ষা দান করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।

প্রতিষ্ঠাতা পরিচিতি
জনাব মোহাম্মদ ছুফি মিয়া

চেয়ারম্যান

সভাপতি পরিচিতি
এসএম আবু হাসনাত চৌধুরী

সভাপতি

ওয়েবসাইট তত্বাবধানে
অভিলাষ বর্মন

কম্পিউটার অপারেটর

প্রতিষ্ঠান প্রধান পরিচিতি
শৈলেন্দ্র সিংহ সামন্ত

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

প্রতিষ্ঠাতা পরিচিতি
জনাব মোহাম্মদ ছুফি মিয়া

চেয়ারম্যান

সভাপতি পরিচিতি
এসএম আবু হাসনাত চৌধুরী

সভাপতি

ওয়েবসাইট তত্বাবধানে
অভিলাষ বর্মন

কম্পিউটার অপারেটর

প্রতিষ্ঠান প্রধান পরিচিতি
শৈলেন্দ্র সিংহ সামন্ত

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

Institute Location Google Map